1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

‘যদি নৌকা না জিতে আমার মুখে থুথু দিয়ো’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের (এমপি) সমর্থক পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বিশিষ্ট ঠিকাদার কেফায়েত উল্লাহ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বসে আপত্তিকর বক্তব্য দিয়েছেন।

তিনি বলেছেন, ‘যদি এই আসনে নৌকা না জিতে তাহলে আমার মুখে তোমরা থুথু দিয়ো।’ পরে সেই ৩৫ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হলে এলাকায় তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের নির্বাচনী অফিসে বসে কেফায়েত উল্লাহ ওই বক্তব্য দেন।

তিনি উপস্থিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের চ্যালেঞ্জ করে বলেন, ‘এই, তোমরা আমারে বেইজ্জুতি কইরো না। আজকের তারিখটা লেইখা রাখো। আজকে হইলো ২৫ তারিখ, রাত্র কয়টা বাজে লেইখা রাখো। ৭ তারিখ সকালে আমারে ফোন দিয়া থুথু মারবা, যে আপনি মিথ্যা কথা বলছেন।

রাজী মুন্সী এমপি (নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপি) হয় নাই। রাজী মুন্সী এমপি হইয়া যাইব, যাইবই ইনশাআল্লাহ।’
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ৬ নম্বর ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান মাসুদ বলেন, ‘নৌকার সমর্থকরা আমাদের ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে গিয়ে ঈগল প্রতীকের সমর্থকদের ভীতি প্রদর্শন করছে। তারা নিশ্চিতভাবে দাবি করছে ৭ তারিখ নৌকা প্রতীকের রাজী ফখরুল এমপি হবে।

এ ব্যাপারে জানতে কেফায়েত উল্লার মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com