1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন : ড. খন্দকার মোশারফ হোসেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

মোঃ শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : গত ১৬ বছর যাবত জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে আসছি যার রেজাল্ট গত বছর ৫ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। বর্তমানে যে সরকার আছে তাদের উচিত জনগণের অধিকার ফিরিয়ে দেয়া, জনগণের প্রধান অধিকার বলতে আমরা বুঝি ভোটের অধিকার। তাই যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

হাসিনার পতন থেকে আমাদের সকলের শিক্ষা নেয়া উচিত, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কেউই জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতায় থাকতে পারেনি।

সোমবার (১৭ মার্চ) বিকাল চারটায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবন, কাকরাইলে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে- ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মিয়া মোঃ মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.  খন্দকার মোশাররফ হোসেন।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।

সঞ্চালনায় ছিলেন ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক এনামুল হক (সফর) তালুকদার।
ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সম্পাদক ভিপি মোঃ শাহাবুদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া,  সওয়ত চৌধুরী পিটার, পৌর বিএনপির আহবায়ক  নুর মোহাম্মদ সেলিম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি ভিপি শাহাবুদ্দিন,  আনোয়ার হোসেন আনন্দ, মাহবুবুর রহমান, মাসুদ করিম বিপ্লব প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com