1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী গণপরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার সকাল থেকে ঢাকাগামী বাস চলাচল করেনি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

ফলে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রী সাধারণ। পূর্ব ঘোষণা ছাড়া বাস বন্ধ থাকায় অনেকে বাসস্ট্যান্ডে এসে আবার ফেরত যাচ্ছেন।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে নগরীর মাসকান্দা ও পাটগুদাম ব্রিজমোড় থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে আন্তঃজেলার কিছু বাস চলাচল করছে।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের ম্যানেজার খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মালিক সমিতির নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া রাস্তায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চর ঢাকিরকান্দি গ্রাম থেকে আসা জয়নাল নামে এক যাত্রী বলেন, আমরা পাঁচজনের ধান কাটার শ্রমিক হিসাবে কাজ করার জন্য শরীয়তপুর যাওয়ার কথা ছিল। কিন্তু বাস না পাওয়ায় এখন আর যাওয়া হচ্ছে না। বাড়ি থেকে ময়মনসিংহ পর্যন্ত আসতেই ২০০ টাকা খরচ হয়েছে। ফিরে যেতে আরও ২০০ টাকা লাগবে। ৪০০ টাকা অযথাই গেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com