1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

মৌলভীবাজারে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর উদ্যোগে পথসভা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার দেখা হয়েছে

 

মৌলভীবাজার প্রতিনিধিঃ জেলার দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস-২০২৪ইং উপলক্ষে উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ হলে, দেশে দুর্নীতি কমবে সংগঠনের শ্লোগানে ও দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে (৯ ডিসেম্বর) সকালে চৌমোহনা চত্বরে অনুষ্ঠিত হয়েছে পথসভা। এতে সভাপতিত্ব করেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সভাপতি আলহাজ্ব এড.মাহবুবুল আলম শামীম, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার এর যৌথ সঞ্চলনায় পথসভায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার প্রতিষ্টাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমদ, সহ-সভাপতি সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলা শরিফ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রুবেনা বেগম, অর্থ সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত খান, আব্দুল বারিছ, জালাল চৌধুরী, হাওর কাওয়াদিঘি সাধারণ সম্পাদক খসরুজ্জামান চৌধুরী, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্টাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, মহিলা নেত্রী শ্যামলী সুত্রধর, এস.এম সোসয়াল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সভাপতি ইকবাল হোসেন পাবেল, সহ-সভাপতি সোহেল হাকিম, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সুলতান, ছাত্র ফোরাম এর সাবেক সহ-সভাপতি চৌধুরী মেরাজ, সহ-সভাপতি শেখ দেলোয়ার, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সাকিবুল হাসান, আব্দুস সোপান সামি, সুব্র দেব, মিনহাজ আহমদ, মো: আলি হোসেন, সৈয়দ ইমরান আলী, নীরব চন্দ্র, জয় দেব শাওন, সাংবাদিক জাহেদুল ইসলাম পাপ্পু, সাংবাদিক রিপন আহমদ, সাংবাদিক সায়েক আহমদ, মনজুরুল আলম, বুলবুল খাঁন, বুলু আহমদ, নোমান মিয়া, সোহেল হাকিম, বিমলেন্দু মালাকার প্রমুখ। বক্তারা বলেন, শক্তিশালী ন্যায়পাল গঠনের পাশাপাশি রাষ্ট্রের শীর্ষ থেকে সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সরকারী হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করা, বিশেষজ্ঞ ডাক্তারের ফিস কমানো। খাদ্য দ্রব্যসহ বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রন করতে শক্তিশালী কমিশন গঠন, জনবান্ধব পুলিশ করার লক্ষ্যে স্বাধীন পুলিশ গঠন করাসহ একাধিক দাবি তুলে ধরেন। আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস-২০২৪ইং উপলক্ষে দিনের কর্মসূচী সূচনা উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ সময় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম জেলা শাখা, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ছাত্র ফোরাম এর সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৯৮ সাল থেকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলার লক্ষে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় কাজ করে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com