1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

মোদির মন্ত্রিসভার একমাত্র মুসলিম মন্ত্রীর পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি ইস্তফা দিয়েছেন। তিনি ছিলেন ভারতের মন্ত্রিসভার একমাত্র মুসলিম সদস্য। তার পদত্যাগের ফলে মন্ত্রিসভা মুসলিমশূন্য হয়ে পড়ল। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাজ্যসভার সদস্যপদের মেয়াদ শেষ হচ্ছিল। মেয়াদ ফুরিয়ে যাওয়ার এক দিন আগে ইস্তফা দেন কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

সম্প্রতি রাজ্যসভার নির্বাচনের শেষ দফায় চমক দিয়ে নকভিকে প্রার্থী হিসেবে মনোনীত করেনি ক্ষমতাসীন দল বিজেপি। সেই পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী, মন্ত্রিত্ব থেকে তাকে ইস্তফা দিতে হতো।

সেইমতো বুধবার মন্ত্রিত্ব ছাড়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সাথে দেখা করেন নকভি। তিনি ঝাড়খণ্ড থেকে সংসদের উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করতেন।

বিশেষজ্ঞদের বক্তব্য, যেহেতু রাজ্যসভার সদস্যপদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাই আইন মোতাবেক নকভিকে মন্ত্রিত্ব ছাড়তে হতো। সংবিধান বিশেষজ্ঞ পিডিটি আচার্য বলেছেন, ‘এমপি পদে নির্বাচিত হওয়ার জন্য মন্ত্রীদের হাতে ছয় মাস থাকে।

কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম তাঁদের জন্য কার্যকর হবে না। তাই তাদের পদত্যাগ করতে হবে।’

তবে নকভিকে কেন মনোনীত করেনি বিজেপি, তা নিয়ে বিভিন্ন কারণ উঠে আসছে। বিশেষত নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভার একমাত্র মুসলিম মুখ ছিলেন নকভি। রাজনৈতিক মহলে কানাঘুষো, নকভির জন্য আরো বড় পদ ভেবে রেখেছে বিজেপি।

তাকে উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দাঁড় করানো হতে পারে। যে নির্বাচন আগামী ৬ অগস্ট হবে। তবে আবার অপর একটি মহলের বক্তব্য, নকভিতে ত্রিপুরা থেকে রাজ্যসভায় আনা হতে পারে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহা নির্বাচিত হওয়ার পর যে আসন ফাঁকা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com