1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

মেয়েকে নিষিদ্ধপল্লি থেকে বের করতে নিজেই বিক্রি হয়ে যান মা, লোমহর্ষকভাবে উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতে পাচার হওয়া মেয়েকে উদ্ধার করতে গিয়ে একই চক্রের হাতে বিক্রি হলেন মা। পরে তাদের হাত থেকে পালিয়ে তিন মাস মেয়েকে খুঁজতে কখনও কলকাতা কখনও চষে বেড়িয়েছেন দিল্লির অলিগলি। অবশেষে পশ্চিমবঙ্গ ও বিহারের সীমান্তবর্তী এলাকা কিশানগঞ্জের নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার করেন মেয়েকে।

সাম্প্রতিক সময়ে আলোচিত লোমহর্ষক এই ঘটনায় ভারতে পাচারকারী চক্রের দুই মূলহোতাসহ মোট তিন জনকে আটক করেছে র‍্যাব। আটকদের মধ্যে মূলহোতা কাল্লু এবং সোহাগ রয়েছেন। তারা কাল্লু-নাগিন সোহাগ, মামা-ভাগিনা, কালা-নাগিন নামেও পরিচিত। আটক তৃতীয়জনের নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাব সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে মিরপুর ১২ নম্বর শাহ পরান ক্যাম্পের তরুণী খুশিকে বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে কাল্লু-সোহাগের পাচার চক্র। তাকে খুঁজতে নানা তৎপরতা চালালেও পায়নি মা। ঘটনার কিছুদিন পর একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে খুশি তাকে জানায় সে ভারতে আছে। সে তার মায়ের কাছে বাঁচার আকুতি জানায়।

উপায় না দেখে মেয়েকে বাঁচাতে মা নিজেই বিক্রি হয়ে যান পাচারকারী চক্রের কাছে। পাচারকারী চক্রের সদস্য কাল্লুর সহযোগিতায় তিনি ভারত যান। ভারতের কিশোরগঞ্জের পাঞ্জিপাড়ার একটি পতিতা পল্লী থেকে মেয়ে খুশিকে উদ্ধার করে কয়েক মাস পর তিনি বাংলাদেশে আসেন বলে জানায় র‍্যাব।

জানা যায়, ১ লাখ ২০ হাজার টাকায় কাল্লু মাকেও বিক্রি করে দেয় দালালদের হাতে। কিন্তু সেই দালালদের কাছ থেকে পালাতে সক্ষম হন মা। পরে মিথুন নামে ভারতীয় এক ব্যক্তির মাধ্যমে মেয়ের সন্ধান পান মা। পরে কিশানগঞ্জ জনপ্রতিনিধির সহায়তার সেই পল্লি থেকে উদ্ধার করেন মেয়েকে। দেশে ফিরতেও পড়েন বিপাকে। সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের কাছে ধরা পরেন মা ও মেয়ে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয় তাদের।

দেশে ফেরার অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে আসামিদের আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com