1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

মুসল্লিদের জন্য আল আকসা মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদটিতে মুসল্লিদের প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

জেরুজালেম শহরে অবস্থিত আল আকসা মসজিদ দেখভালের দায়িত্বে রয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ।

জর্ডানের নিয়োজিত এই ইসলামিক সংগঠনটি জানায়, ইসরায়েলি পুলিশ মঙ্গলবার হঠাৎ করে মসজিদটির দিকে যাওয়া সব গেট বন্ধ করে দেয় এবং মুসলিমদের সেখানে প্রবেশে বাধা দিচ্ছে। এখন ইহুদিদের আল আকসা চত্বরে প্রবেশ ও সেখানে প্রার্থনার সুযোগ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ।

এর মাধ্যমে এই মসজিদ সম্পর্কিত যে চুক্তি রয়েছে সেটি লঙ্ঘন করা হয়েছে বলেও জানায় সংগঠনটি।

চুক্তি অনুযায়ী, আল আকসা চত্বরে অমুসলিমরা প্রবেশ করতে পারবে। কিন্তু সেখানে শুধু মুসলিমরা প্রার্থনা করতে পারবে। কিন্তু এরপরও অনেক ইহুদি পুলিশের সহায়তায় সেখানে প্রবেশ করে জোরপূর্বক প্রার্থনা করে থাকে।

ওয়াফা জানায়, মঙ্গলবার সকালে আল আকসায় নামাজ আদায় করতে আসা মুসল্লিদের বাধা প্রদান করে পুলিশ। প্রথমে তারা শুধু বৃদ্ধদের মসজিদে প্রবেশ করতে দিচ্ছিল। এরপর সব মুসলিমদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই আল আকসা মসজিদ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এবার সেখানে মুসলিমদের প্রবেশ বন্ধ করে দিলো ইসরায়েলি বাহিনী। সূত্র: আল আরাবিয়া

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com