1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

মুরাদনগরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা: গাড়ি ভাঙচুর লুটপাট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : কুমিল্লার মুরাদনগরে এনামুল হাসান রুমান নামে এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ বিষয়ে উপজেলার বাঙ্গরা বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এরআগে শুক্রবার দুপুরে উপজেলার বিষ্ণপুর বাজারে এ সন্ত্রাসী হামলা করা হয়। এসময় ওই ব্যাবসায়ীর একটি প্রাইভেট কার ভাংচুর এবং সাথে থাকা নগদ অর্থ ও ডেবিট ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়। রুমান(৩৫) উপজেলার দিঘীরপাড় গ্রামের মজিবুর রহমানের ছেলে।
এ ঘটনায় একই এলাকার বাদল মিয়া (৫৫) তুহিন (৫০) বাবু (৪০) ইশান (৩৫) পলাশ (৩৫) মোহাম্মদ আলী (৫০) সহ ১০/১২ জনকে আসামি করে বাঙ্গরা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে জানা যায়, এনামুল হাসান রুমান ঢাকায় ট্রাভেলস ব্যবসা করেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার চাচাতো ভাই বাহার খানের পক্ষে প্রচার-প্রচারণা চালায়।
এতে স্থানীয় একটি গ্রুপের সাথে তার দ্বন্দ্ব হয়। ওই ঘটনার সূত্র ধরে শুক্রবার ঢাকা থেকে এলাকায় আসলে রুমানের উপর সন্ত্রাসী হামলা করা হয়। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি ভাঙচুর করে সাথে থাকা ৭৭ হাজার টাকা, ৪টি ডেবিট কার্ড, দুইটি ক্রেডিট কার্ড ছিনিয়ে নেয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ব্যবসায়ী রুমানের উপর হামলার ঘটনায় তার পিতা মজিবুর রহমান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পুর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটে থাকতে পারে। বিষয়টি আমরা তদন্ত করছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com