1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চেয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। এ সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ইনকিলাব মঞ্চ আয়োজিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেওয়া হয়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ইসলাম হাদী বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন মাহমুদুর রহমানকে যদি ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি না দেওয়া হয়, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যদি আইন উপদেষ্টার ব্যক্তিগত হস্তক্ষেপে বাতিল না করা হয় তাহলে আগামী রোববার আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেব। আমরা সেদিন রক্তাক্ত হব কিন্তু মাহমুদুর রহমান মুক্ত না হলে আমরা কেউ বাসায় ফিরব না।

মানববন্ধনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবিগুলো হলো- মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। তার বিরুদ্ধে দেওয়া রায় বাতিল ঘোষণা করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার মাহমুদুর রহমানকে নিয়ে কী করলেন তা বিজ্ঞপ্তি আকারে জানাতে হবে। যে সন্ত্রাসীরা কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের উপর হামলা করেছিল দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। যে পুলিশ কর্মকর্তা মাহমুদুর রহমানের চার্জশিট লিখে প্রমোশন পেয়েছিলেন তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সর্বোপরি তাকে সসম্মানে মুক্তি দিতে হবে।

এ সময় মানববন্ধনে আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জায়েদ চৌধুরী, সাংবাদিক আবদুল আনোয়ার ঠাকুর, জাতীয় নাগরিক কমিটির পক্ষে আতিক মুজাহিদ, ইনকিলাব মঞ্চের সদস্য ও ঢাবি শিক্ষার্থী ফাতিমা তাসনিম, ঢাবি শিক্ষার্থী মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com