1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা

মানুষকে পাখির মতো গুলি করে ছাগল ফেরত দিচ্ছে ভারত: রিজভী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পাখির মতো গুলি করে মারা হচ্ছে। আর গতকাল নাকি বাংলাদেশের তিনটি ছাগল ভেতরে গেছে বিএসএফ ধরে সেগুলো ফেরত দিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের জনগণ ও সার্বভৌমত্বের প্রতি তামাশা করা।

বুধবার সকালে রাজধানীর গুলশানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ৭ জানুয়ারি একতরফা ডামি নির্বাচনের পর বাংলাদেশ আজ চরম অন্ধকারে নিপতিত। আর্থিক ও সামাজিক খাতে এক ভয়াবহ নৈরাজ্য চলছে। বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে। বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে।

‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে রিজভীর নেতৃত্বে গুলশান এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ নির্বাচন দাবি করা হয় লিফলেটে।

সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, ওদিকে কক্সবাজারের টেকনাফে এবং বান্দরবানের ঘুমধুম সীমান্তের ওপারে মুহুর্মুহু গুলি হচ্ছে। বাংলাদেশের কৃষকরা সীমান্তে কাজ করতে পারছে না। তারা আতংকে দিন কাটাচ্ছেন। আমার বাংলাদেশ সরকার হাত গুটিয়ে বসে আছে। তারা নীরব। একটা প্রতিবাদ করার সাহস পায় না। এভাবে চলতে পারে না।

রিজভী আরও বলেন, আজকে গত ৭ জানুয়ারি নির্বাচনের পর সরকার নিজেদেরকে জমিদার ভেবেছে। সেজন্যই তারা দেশে জমিদারতন্ত্র কায়েম করেছে। কিন্তু এই জমিরদারতন্ত্র সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। জনগণের কাছে আপনাদেরকে ক্ষমতা হস্তান্তর করতেই হবে। বিএনপি সহ সমমনা দলগুলোর আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। এই আন্দোলন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করার আন্দোলন। এটা চলছে এবং অব্যাহত থাকবে।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ছাত্রদলের সাবেক সহ সভাপতি এজমল হোসেন পাইলট, কাজী রফিকুল ইসলাম রফিক, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম মাসুম শান্ত, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, বিএনপি নেতা মো, আশফাকুল ইসলাম সরকার, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, রেহেনা আক্তার শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হক জিয়ন, সাদেক মিয়া, জাকারিয়া হোসেন ইমন, ঢাবির যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সৈয়দা সুমাইয়া পারভীন, প্যাব দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, সাইদুল ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিক, যুবদল নেতা নজরুল ইসলাম, কাজী মনজুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা এ্যাড. সুলতান মাহমুদ, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের তোহা আমিনসহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com