1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

মনোহরদীতে ঐতিহ্যবাহী দরগাহ্ মেলা পরিচালনা কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি,নরসিংদী : মনোহরদীতে ঐতিহ্যবাহী দরগাহ্ মেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামে অবস্থিত হযরত দোস্ত মাহমুদ বাগদাদী(রহঃ)এর মাজার উপলক্ষে প্রতি বছরে মাঘ মাসের প্রথম মঙ্গলবার ঐতিহ্যবাহী দরগাহ্ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সে উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছর ও মেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর প্রায় ৫ শতাধিক জনগনের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে রবিবার(১২ জানুয়ারী)রাতে মাজার প্রাঙ্গণে মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল,সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক,দরগাহ্ বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দোলন সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সর্ব সম্মতি ক্রমে খিদিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো.হাবিবুর রহমান হাবীব কে সভাপতি,৪ ওয়ার্ড যুবদলের সভাপতি ও অত্র মাজারের খাদেম ইসমাইল হোসেন লিটন কে সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো.রাসেল মিয়া কে কোষাদক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এ সময় হাবিবুর রহমান হাবিব সভাপতির দায়িত্ব প্রদান করায় নরসিংদী-৪(মনোহরদী-বেলাব) এর সাবেক সংসদ সদস্য এড.সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেব উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিনুর রহমান সরকার দোলন ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মেলা পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com