1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ভিডিও বার্তায় পিটিআই সমর্থকদের প্রতি ইমরানের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের বহুল আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালত তিন বছরের কারাদণ্ড দেওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের আগেই নিজ রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থক ও দেশের জনগণের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন ইমরান খান।

শনিবার (৫ আগস্ট) ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক রায় ঘোষণার পর তাকে লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এক মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিও বার্তায় পিটিআই চেয়ারম্যান দেশের জনগণ তাদের অধিকার ফিরিয়ে না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রতিবাদ দেখাতে সমর্থকদের প্রতি আহ্বান জানান।

‘তোমরা এই বিবৃতিটি যখন শুনবে, ততক্ষণে তারা আমাকে গ্রেপ্তার করবে। আমার একটাই আহ্বান : চুপচাপ ঘরে বসে থাকবে না। আমি তোমার, দেশ ও তোমার সন্তানদের ভবিষ্যতের জন্য লড়াই করছি।’

সমর্থকদের বাড়ি থেকে বেরিয়ে আসার ও প্রতিবাদ করার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, শাসকদের নিপীডড়নমূলক কর্মকাণ্ডে ভীত হবে না।

ভিডিও বার্তায় ইমরান খান আরও বলেন, পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল কালিমার নামে। মহানবী হযরত মোহাম্মদ (সা.) যখন মদিনা প্রতিষ্ঠা করেন, তখন তিনি দাসদের মুক্তি এবং জনসাধারণের ন্যায়বিচার নিশ্চিত করেছিলেন।

শনিবার সকালের দিকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত সাবেক এই প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় উপহার তছরুপের মামলায় দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে। যদিও শুরু থেকে ইমরান খান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া ৭০ বছর বয়সী ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগারের উপহার সামগ্রী কেনাকাটায় দুর্নীতি করেছেন বলে অভিযোগ আনা হয়েছিল। বিদেশ সফরের সময় বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া এসব উপহার সামগ্রীর মূল্য ১৪০ মিলিয়ন পাকিস্তানি রুপির বেশি।

মামলার গ্রহণযোগ্যতা বাতিল চেয়ে ইমরান খানের করা আবেদন খারিজ করে দিয়ে শনিবার ইসলামাবাদের অতিরিক্ত ও দায়রা আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ার সাবেক এই প্রধানমন্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।

রায়ে বিচারক বলেছেন, ‘পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে সম্পদের ভুল ঘোষণার অভিযোগ প্রমাণিত হয়েছে।’ এরপর তিনি খানকে এক লাখ রুপি জরিমানাসহ তিন বছরের কারাদণ্ড দেন এবং তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com