1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন

ভারতে ১৪১ বিরোধী এমপি বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে গত সোমবার ও মঙ্গলবার মিলিয়ে এখন পর্যন্ত মোট ১৪১ জন এমপিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যা দেশটির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ১৩ ডিসেম্বর সংসদের কক্ষে সভা চলাকালীন নিরাপত্তা লঙ্ঘন করে হামলা চালায় দুই যুবক। বাইরে তাদের সমর্থনে তখন স্লোগান দিচ্ছিল কয়েকজন। এই ঘটনায় বিরোধী পার্লামেন্ট সদস্যরা সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। এ ঘটনা নিয়ে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন। অমিত শাহের ইস্তফাও দাবি করেন তারা।

এ নিয়ে হট্টগোলের জেরে গত সপ্তাহে ১৪ এমপিকে বরখাস্ত করা হয়েছিল। এর পর সোমবারও বিরোধীরা সরব হন ওই ঘটনা নিয়ে। পরে আরও ১২৭ জন এমপিকে বরখাস্ত করা হয়।

সব মিলিয়ে পার্লামেন্টের চলতি অধিবেশনে এ পর্যন্ত ১৪১ জন বিরোধী এমপিকে বরখাস্ত করা হলো। এর মধ্যে ৯৫ জন লোকসভার এবং ৪৬ জন রাজ্যসভার এমপি।

খবরে বলা হয়েছে, গত সোমবার ভারতের পার্লামেন্টের দুই কক্ষ মিলিয়ে মোট ৭৮ জন এমপিকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। গত সপ্তাহে বরখাস্ত করা হয়েছিল ১৪ জন এমপিকে। তারা সবাই শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলোর জন্য বরখাস্ত হয়েছেন।

ভারতীয় পার্লামেন্টের আর কোনো অধিবেশনে কখনও এতজন এমপিকে একসঙ্গে বরখাস্ত করা হয়নি। অনেকেই মনে করছেন, এর মধ্য দিয়ে কার্যত বিরোধীশূন্য হয়ে গেল ভারতের পার্লামেন্ট।

যেসব এমপিকে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য বরখাস্ত করা হয়েছে, তাদের সবার বিরুদ্ধে আচরণগত অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, পার্লামেন্টের ভেতরে অভব্য আচরণ, সংসদের গরিমা নষ্ট এবং স্পিকারকে অবমাননার দায়ে এই এমপিদের বরখাস্ত করা হচ্ছে।

এমপিদের বরখাস্ত করার প্রসঙ্গে সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, সিদ্ধান্ত হয়েছিল যে পার্লামেন্টে প্ল্যাকার্ড আনা যাবে না। কিন্তু নির্বাচনে হারার পর তারা (বিরোধী এমপিরা) মরিয়া হয়ে এই ধরনের কাজ করছেন। তাই আমরা এই (বরখাস্ত করার) প্রস্তাব আনছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com