1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

ভারতের মতো নির্বাচন চায় বিএনপি: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতে যেভাবে নির্বাচন হয়েছে, বাংলাদেশেও বিএনপি সেরকম নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। ভারতের নতুন সরকার এই প্রত্যাশাকে মর্যাদা দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সোমবার (১০ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বর্তমান সরকার নতজানু, তাই ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে না। দেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট চালাচ্ছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রাম করেছিল, তারা এখন আর নেই। এখন আওয়ামী লীগ আজিজ আর বেনজীরের।

রাজনৈতিক-অর্থনৈতিক ছাড়াও বাংলাদেশ ভৌগোলিকভাবেও চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের পায়ে দাঁড়ানোর সক্ষমতা নেই বলেই সীমান্তে হত্যা ও পানি সমস্যার সমাধান করতে পারছে না সরকার। পানি আমাদের স্বীকৃত অধিকার। কিন্তু বন্ধু দেশ ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে আমাদের। তিস্তার পানি বণ্টন চুক্তির কথা বললেও হয়নি নতুন কথা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com