1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

ভারতীয় পণ্য বর্জন করায় রিজভীকে ১২ দলীয় জোটের ধন্যবাদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশে ভারতীয় আগ্রাসন ও পণ্য বর্জন আন্দোলনে সংহতি প্রকাশ করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে সৌজন্য সাক্ষাৎ করে ধন্যবাদ জানিয়েছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। এসময় নেতারা রিজভীসহ দলটির অন্যান্য নেতাদের হাতে ভারতীয় পণ্য বর্জনের টিশার্ট তুলে দেন।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে টিশার্ট তুলে দেন ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।

পরে এহসানুল হুদা বলেন, ভারতের সহায়তায় গত ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচনের নামে এক অদ্ভুত নাটক মঞ্চায়িত করেছে ডামি সরকার। ভারত একটি গণবিরোধী দখলদার শক্তিকে বারবার মদদ যোগাচ্ছে। ফলে অধিকার বঞ্চিত হচ্ছে বাংলাদেশের জনগণ এবং দেশের সার্বভৌমত্ব ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। অপরদিকে সীমান্তে বাংলাদেশিদের বিএসএফ পাখির মতো গুলি করে হত্যা করছে প্রতিনিয়ত। এর প্রতিবাদ হিসেবে সামজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন ও অনলাইন অ্যাক্টিভিস্টরা।

এসময় উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জাপার মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com