1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা

ভারতকে উড়িয়ে সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৫ বার দেখা হয়েছে

দীর্ঘ এক যুগের মাথায় সেই ভারতকে হারিয়ে নারী ফুটবলে ইতিহাস গড়েছে বাংলাদেশ। জাতীয় দলের নারীদের যে কোনো প্রতিযোগিতায় এটাই ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। মঙ্গলবার নেপালের কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে সাবিনা-কৃষ্ণা-স্বপ্নারা।

মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে ভারতের বিরুদ্ধে জয় থাকলেও নেই জাতীয় দলের। দীর্ঘ দিনের সেই জয় না পাওয়ার আক্ষেপ ঘোচালো বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে ভারতের জালে ২ গোল দিয়ে এগিয়েছিল বাংলাদেশ। জোড়া গোল করেছেন সিরাত জাহান স্বপ্না, অন্য গোলটি কৃষ্ণা রানী সরকারের।

এই জয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভুটানের বিপক্ষে লড়বে। অন্য সেমিফাইনালে ভারত খেলবে নেপালের বিপক্ষে।

শুরু থেকেই ভারতকে চেপে ধরেছিল সাবিনা, কৃষ্ণা, স্বপ্নারা। এই বুঝি গোল হয় হয় করে ১২ মিনিটে ভারতের জালে বল পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন সিরাজ জাহান স্বপ্না। সাবিনার লম্বা পাস ধরে কৃষ্ণা রানী সরকার বল ঠেলে দেন স্বপ্নার প্লেসিংয়ে কেঁপে ওঠে ভারতের দল।

২২ মিনিটে ব্যবধান ২-০ করেন কৃষ্ণা রানী সরকার। থ্রোইংয়ের বল ধরে স্বপ্না পাস দেন কৃষ্ণাকে। কোন ভুল করেননি এই অভিজ্ঞ ফরোয়ার্ড। ঠান্ডা মাথায় গোল করে দেশকে এনে দেন ২-০ গোলের লিড।

আরো গোল হতে পারতো বাংলাদেশের। শুরুতেই সিরাত জাহান স্বপ্না ভারতের জালে বল পাঠালেও রেফারি গোল বাতিল করে দেন ফাউলের অযুহাতে। কৃষ্ণার গোলের আগেও ভালো একুট সুযোগ পেয়েছিলেন স্বপ্না। তার নেয়া কোনাকুনি শটি ডান দিকে ঝাপিয়ে রক্ষা করেন ভারতীয় গোলরক্ষক।

বাংলাদেশ ব্যবধান ৩-০ করে ৫৩ মিনিটে। প্রথম গোলদাতা স্বপ্না ব্যবধান ৩-০ করেন অধিনায়ক সাবিনা খাতুনের ডিফেন্সচেরা এক পাস থেকে। দ্বিতীয়ার্ধে ভারত আপ্রাণ চেষ্টা করেছে ম্যাচে ফিরতে। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় তারা গোলের তেমন সুযোগ তৈরিই করতে পারেনি।

বাংলাদেশ একাদশ

রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, সাবিনা খাতুন ও সিরাজ জাহান স্বপ্না (রিতুপর্ণা চাকমা)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com