1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স প্রতিযোগিতার আয়োজন করলো ইনফিনিক্স

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে দুইদিনব্যাপী রোবটিক্স ইভেন্টের আয়োজন করে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ‘টেকস্প্রেকট্রা ২.০’ নামের এই রোবটিক প্রতিযোগিতা দেখতে ক্যাম্পাসে জড়ো হয় শতশত শিক্ষার্থী।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রোবটিক ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে ৫০০ এর বেশি টেকপ্রেমী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রোবট বানানো ও প্রোগ্রামিং নিয়ে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান এই আয়োজনে। অনুষ্ঠান শুরু হয় আইডিয়া কম্পিটিশিনের মাধ্যমে। শিক্ষার্থীরা এখানে রোবটিক প্রযুক্তি নিয়ে তাদের উদ্ভাবনী চিন্তাগুলো তুলে ধরেন।

উক্ত আয়োজনে তরুন শিক্ষার্থীদের এই প্রেরণাকে স্বাগত জানায় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। পাশাপাশি প্রযুক্তি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে তরুণদের উৎসাহিত করে গেমিংয়ে উন্নত অভিজ্ঞতা দিতে কাজ করা এই ব্র্যান্ডটি।

রোবটিক প্রযুক্তি প্রদর্শনের এই আয়োজনে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে ‘সকারবট’ ও ‘লাইন-ফলোয়িং রোবট  রেস’ নামের প্রতিযোগিতা দুটি। শিক্ষার্থীদের বানানো রোবটগুলো এই প্রতিযোগিতায় দ্রুততার সাথে নির্ভুলভাবে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। রোবটের এমন আচরণ মোহিত করে উপস্থিত দর্শকদের।

সবচেয়ে বেশি গোল করার জন্য ‘সকারবট’ নামের গেমটিতে একটি বল নিয়ে লড়াই করে বেশ কয়েকটি রোবট। অন্যদিকে, অত্যন্ত উত্তেজনাপূর্ণ লাইন-ফলোয়িং রোবট রেসে সবার আগে ফিনিশ লাইনে পৌঁছাতে দৌড়ায় আরও কয়েকটি রোবট। মাত্র ৩ সেন্টিমিটার প্রস্থের একটি ট্র্যাকে এই প্রতিযোগিতায় নামে রোবটগুলো।তথমযোমূলত, নতুন ধরনের রোবট তৈরি করে অগ্নি-নির্বাপণ ও যাতায়াত ব্যাবস্থায় নানা সমস্যা সমাধান করতে টেকস্পেকট্রা ২.০ আয়োজন করা হয়। ইনিফিনিক্সের মাধ্যমে এমন একটি উদ্ভাবনী প্লাটফর্ম পায় আগ্রহী ও উদ্যোগী শিক্ষার্থীরা। বাংলাদেশের গেমিং ও রোবটিকস ইন্ডাস্ট্রির সম্ভাবনাময় ভবিষ্যতের ইঙ্গিতও পাওয়া যায় এই সফল আয়োজনের মাধ্যমে।

ইনফিনিক্সের উৎসাহে শিক্ষার্থীরা এই আয়োজনে উন্নত ভবিষ্যতের মান নির্ধারন করেন। পাশাপাশি বর্তমানই যে আগামীতে পৌঁছানোর পথ, সেটি আবারও মনে করিয়ে দেন তারা। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের শুভেচ্ছা জানাতে অন্যান্যদের মাঝে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইনফিনিক্স ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com