1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ?

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বিএনপির সাজানো : সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনাকে ‘বিএনপির সাজানো’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সেতুমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভাড়া করে লোক এনে সমাবেশ করছে। তাদের সি‌লে‌টের সমা‌‌বেশের সা‌থে ঢাকার উত্তরার আমাদের সমা‌বেশ মি‌লি‌য়ে দেখুন, বাকিটা নির্বাচ‌নে।

তিনি আরও বলেন, শেখ হা‌সিনার মতো নেতা না থাক‌লে এ দে‌শে উন্নয়ন হয় না, এটা আজ প্রমা‌ণিত সত‌্য। আগামী নির্বাচনে জনগণ শেখ হাসিনা সরকারকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।

প্রসঙ্গত, গত শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নয়ন মিয়া (২২) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

বিএনপির দাবি- পুলিশের গুলিতে নয়নের মৃত্যু হয়েছে। নয়ন উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com