1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব

ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় জড়িত সন্ত্রাসী গ্যাং ‘বড় সাজ্জাদ’ গ্রুপের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে জেলার হাটহাজারী থানার মাদার্শা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামির নাম সৈয়দ মো. মুজিবুল হক। তিনি হাটহাজারী থানার পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং নগরীর ত্রাস হিসেবে পরিচিত ‘বড় সাজ্জাদ’ গ্রুপের একজন সক্রিয় সদস্য।

গত ২৮ ফেব্রুয়ারি চকবাজারের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার সময় বাড়িটি পুলিশের পাহারায় ছিল। এই সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ‘বড় সাজ্জাদ’ গ্রুপের মোট চারজন সদস্যকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুজিবুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ইতিমধ্যে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকায় চাঁদাবাজি ও জনমনে ভীতি সৃষ্টির সাথে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com