1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বৈষম্যবিরোধীরা সরকার পতনের আন্দোলন করেনি” :খায়রুল কবির খোকন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি, তারা কোটা বিরোধী আন্দোলন করেছিল” বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধনকালে এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, তারা ৩ তারিখে একদফার আন্দোলনে গিয়েছিল, বিএনপি অনেক আগেই সরকার পতনের ১ দফার আন্দোলনে গিয়েছিল। সরকার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। তিনি নেপথ্যের কারিগর না, প্রকাশ্যের কারিগর বলা যায়। তিনি ৬ হাজার কিলোমিটার দূরে থেকেও বাংলাদেশের জনগণের পাশে থেকে বলেছেন টেক-ব্যাক বাংলাদেশ।

শেখ পরিবারের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, শেখ পরিবারের যারা যেখানেই গেছেন, সেখানেই ক্যান্সারের মত দুর্নীতি ছড়িয়ে পড়েছে। টিউলিপ যার রক্তের মধ্যেই দুর্নীতি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এছাড়া পুতুলের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ বিষয়ে তদন্ত হচ্ছে। উন্নয়নের বিষয়ে তারা লুটপাট করেছে। জয়, নিক্সনসহ শেখ পরিবারের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হচ্ছে।

নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের সভাপতিত্বে কম্বল বিতরণ কর্মসূচীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক উদ্দিন ভুইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com