1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বেসামরিকদের হামলা করেনি ফিলিস্তিনি যোদ্ধারা : হামাস নেতা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপরাজনৈতিক প্রধান মুসা আবু মারজুক গত শনিবার বিবিসিকে দেয়া তার এক সাক্ষাতকারে জানান, হামাস কোন বেসামরিক নাগরিকদের হামলা বা হত্যা করেনি। হামলার সময় নারী, শিশু, বৃদ্ধ ও বেসামরিক মানুষদের আঘাত করেনি কোন ফিলিস্তিনি সেনারা। তাদের লক্ষ্য ছিল শুধু ইসরায়েলের রিজার্ভ সেনা।

আবু মারজুক জানান, গত ৭ অক্টোবর শুধু তালিকাভুক্তদের উপর হামলা করা হয়েছিল। বরং ইসরায়েল প্রকাশ্যে সাধারণ মানুষের উপর হামলা চালিয়ে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে। তবে ইসরায়েল বলছে, ঐ দিনের হামলায় যে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নারী ও শিশু।

আবু মারজুক বিবিসিকে জানান, ‘আমরা আটক হওয়া ইসরায়েলিদের মুক্তি দিতে চাই, তবে তার আগে যুদ্ধ বন্ধ করতে হবে। এছাড়াও আমাদের কাছে দু’জন রুশ-ইসরাইলি দ্বৈত নাগরিক আটক আছে। হামাস তাদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু ইসরায়েলের নির্বিচারে হামলার কারণে তা সম্ভব হয়নি’। তাদের মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতেই হামাসের এ নেতা মস্কো সফর করছেন বলে জানা যায়।

৭ অক্টোবরে হামলার সম্পর্কে তিনি বলেন, হামলায় নিযুক্ত হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ আল-দেইফ স্পষ্টতই শুধু ইসরায়েলের রিজার্ভ সেনাদের হামলার ও বেসামরিক মানুষের ওপর হামলা না করার নির্দেশ দিয়েছিলেন। যোদ্ধারা তা যথাযথ ভাবে পালনও করেছে।

উল্লেখ্য, মুসা আবু মাজুককে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ২০২১ সালে হামাসের রাজনৈতিক শাখাকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করে যুক্তরাজ্য সরকার।

গত এক মাসের যুদ্ধে, গাজায় নারী ও শিশু সহ ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, যুদ্ধ বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে হাজারো মানুষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com