1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বেঁচে নেই আল-শিফার আইসিইউর কোনো রোগী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অবরুদ্ধ গাজার আল শিফা হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) কোন রোগীই আর বেঁচে নেয় বলে  জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (১৭ নভেম্বর) হাসপাতালটির পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া রয়টার্সকে জানান, হাসপাতালের আইসিইউর কোন রোগীই এখন আর বেঁচে নেই, প্রতিমুহূর্তে একজন করে ফিলিস্তিনি মরছে।

হাসপাতালে ইসরায়েলের হামলা শুরুর পর চিকিৎসা কার্যক্রমে বাধার কারণে আইসিইউ, এনআইসিইউর সহ সকল গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী পুরোপুরি অবরুদ্ধ করার পর রোগী, চিকিৎসাকর্মী এবং আশ্রয় নেওয়া মিলিয়ে ৭ হাজার লোক হাসপাতালে আটকা পড়েছে। যদিও চিকিৎসকরা এখনও রোগীর সেবায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে  খাবার, পানি ও বিদ্যুতের অভাবে কোন ভাবেই ঠিক রাখা যাচ্ছে না চিকিৎসাসেবা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, ইসরায়েলি বাহিনী কাউকে ঢুকতে বা বের হতে না দেওয়ায় হাসপাতালটি একটি কারাগারে পরিণত হয়েছে। গত তিন দিন ধরে হাসপাতালটি অবরোধে করে রাখার কারণে, মৃতদেহগুলোকেও হাসপাতালের মধ্যেই গণকবর দিতে হচ্ছে। এদিকে, হাসপাতালের অবস্থা নিষ্ঠুর ও বেদনাদায়ক বলে উল্লেখ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাসপাতালকে ইসরায়েলি বাহিনী তাদের ঘাঁটি বানিয়ে ফেলেছে।

ইসরায়েলি হামলায় প্রায় ২৫টি হাসপাতাল ও ২৫০ চিকিৎসা সেবাকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ধ্বংস হয়েছে কমপক্ষে ৫৫টি অ্যাম্বুলেন্স। ৯৫ হাজারেরও বেশি সরকারি স্থাপনা বিধ্বস্ত হয়েছে বলে এক বিবৃতি প্রকাশ করেছে গাজা কর্তৃপক্ষ।

এদিকে, গাজার খান ইউনিস এলাকার কয়েকটি শহরের বাসিন্দাদের সতর্ক করে তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ের উদ্দেশে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে গাজার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল দখলদাররা।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে ১২০০ ইসরায়েলি নিহত হয়, জিম্মি করা হয় ২৫০ জনকে। এরপরই পাল্টা প্রতিশোধ নিতে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ১২ হাজার নিরীহ ফিলিস্তিনি মারা গেছে যার এক তৃতীয়াংশই শিশুই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com