1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন দাউদকান্দিতে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৭ 🤝 তারেক–শফিক বৈঠক, রাতেই নাহিদের বাসায় ধমক দিয়ে রাজনীতি চলবে না। ধমকের রাজনীতি ৫ আগস্টেই শেষ হয়ে গেছে। ড. খন্দকার মারুফ হোসেন দায়িত্ব পালনকালে বেপরোয়া বাসের আঘাতে নিহত হলেন ফায়ারফাইটার আহসান হাবীব দাউদকান্দি–মেঘনায় অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা : ড. খন্দকার মারুফ হোসেন ঐক্যের বার্তা দিতে জামায়াত ও এনসিপি নেতাদের বাসায় যাচ্ছেন তারেক

‘বৃহত্তর নোয়াখালীর বিসিএস ক্যাডারের সংখ্যা দিন দিন কমছে’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর) বিসিএস ক্যাডার কর্মকর্তার সংখ্যা দিন দিন কমছে। যা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বক্তারা।

শনিবার (২৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে শিক্ষা উপ কমিটি, বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম ও বিএমএ নোয়াখালীর সমন্বিত উদ্যোগে বৃহত্তর নোয়াখালীর বিসিএস শিক্ষার্থীদের মোটিভেশনের উদ্দেশ্যে আয়োজিত বিসিএস প্রস্তুতি কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

বিসিএস মোটিভেশনাল একাডেমির (বিএমএ) প্রতিষ্ঠাতা কাস্টমস কমিশনার মো. বেলাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার, পরিকল্পনা বিভাগ সচিব সত্যজিৎ কর্মকার, সেতু বিভাগ সচিব মো. মনজুর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহত্তর নোয়াখালীর বিসিএস শিক্ষার্থীদের মোটিভেশনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত বিসিএস মোটিভেশনাল একাডেমি নোয়াখালীর ব্যতিক্রমী এই আয়োজন প্রশংসনীয় দাবি করে বক্তারা বলেন, আগামীতে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম বিসিএস ক্যাডার কর্মকর্তার সংখ্যা বৃদ্ধিতে কাজ করবে।

একাডেমীর প্রতিষ্ঠাতা কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী জানান, অলাভজনক অরাজনৈতিক নিরপেক্ষ নিরাসক্ত শিক্ষা সেবা সংগঠন হিসেবে নোয়াখালীর মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধা ও মনন গঠনে পরামর্শ দিবে বিসিএস মোটিভেশনাল একাডেমি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com