1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বিএনপির বৃহত্তম তামাশা: কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা এখন সময়ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে। কিন্তু জনগণ পর্বতের মুষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি। বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষোদগার করে চলেছে। এখন তারা বলছেন, আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।’

ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই ‘বাক-সংযমী’ হওয়ার আহবান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি। আমাদের ভাষায় কোনো প্রকার আপত্তিকর বক্তব্য আসে না। এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি। অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে। বিএনপি নেতারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সহিত উচ্চারণ করে না। তারা শ্লোগান দেয়, ৭৫’এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার; এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে! প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়; এটা কি কখনো মেনে নেওয়া যায়? এর চেয়ে আর নোংরা ভাষা কি হতে পারে?’

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন। জনগণ মনে করে – আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট; যাদের রাজনীতি, তাদের ভাষা-মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে- এটাই স্বাভাবিক।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com