1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের এশিয়া কাপের স্বপ্ন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৩৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই নিশ্চিত ছিল সেমিফাইনাল। তবে বাংলাদেশের সে পথটা আগলে দাঁড়াল বৃষ্টি। শঙ্কা আগে থেকেই ছিল, গতকালও বৃষ্টি হয়েছে সিলেটে। বৃষ্টির শঙ্কা ছিল আজও, সে শঙ্কাটাই সত্যি হলো আজ।

বৃষ্টির কারণে বাংলাদেশ-আমিরাতের ম্যাচের টসটাও হলো না। দুই ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্তই হলো ম্যাচটা। তাতেই এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের।

সোমবার রাতে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাঠ খেলার অনুপযোগী হওয়ায় বাঁচা-মরার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে ধূলিসাৎ হয়ে যায় বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন। সকাল সাড়ে ৮টায় টস এবং সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।

এবারের এশিয়া কাপে পাঁচ ম্যাচ খেলে চার পয়েন্ট সংগ্রহ করে ছিল বাংলাদেশ। অথচ গ্রুপ পর্বের সব ম্যাচ খেলে থাইল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। তাই আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে জয়ের বিকল্প ছিল না টাইগ্রেসদের সামনে।

কিন্তু আমিরাতের বিপক্ষে খেলা না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয় বাঘিনিদের। এতে সেমিফাইনালে খেলা হবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com