1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

বুলবুল ও সেলিম ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের আমির পুননির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আগামী ২০২৫-২৬ সেশনের জন্য পুনরায় নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত পৃথক সম্মেলনে সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন তারা।

১৮ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে আট হাজার ভোটার ২০২৫-২০২৬ সেশনের জন্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির নির্বাচনে ভোট প্রদান করেন। পুরুষ ও মহিলা রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। একইভাবে গত ১৩ অক্টোবর একইস্থানে সম্মেলনে ১০ হাজার ভোটার ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনের ভোট প্রদান করেন। জানা যায়, জামায়াতের সব ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না। কেউ পদপ্রত্যাশী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।

ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নুরুল ইসলাম বুলবুল ১৯৯৮-২০০০ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অবিভক্ত ঢাকা মহানগরীর সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সেশনে তিনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ২০০৪-২০০৫ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষ করে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮-২০১১ সাল পর্যন্ত রমনা থানা আমির, ২০১২-২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি, ২০১৭-২০২৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com