1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

বীরগঞ্জে স্বামীকে তালাক দেওয়ায় নারীকে হত্যার চেষ্টায় আটক-১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১১৯ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :  দিনাজপুরের বীরগঞ্জে স্বামীকে তালাক দেওয়াকে কেন্দ্র করে আয়েশা আক্তার নামে এক নারীকে ব্লেড মেরে হত্যার চেষ্টা, শাওন নামের এক যুবককে আটক করেছে উত্তেজিত জনতা।

পারিবারিক কলহ এবং বনিবনা না হওয়ায় বিয়ের দেড় বছর পর স্বামীকে তালাক দেয় স্ত্রী। বিষয়টি মানতে না পেরে তালাকের ১ মাস পরে সাবেক স্ত্রীর গলায় ব্লেড মারার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে বীরগঞ্জ পৌর শহরের সুইচ গেট সংলগ্ন শিশু পার্কে। আহত আয়েশা আক্তার উপজেলার সাতোর ইউনিয়নের দগড়াই খাটিয়াদিঘি গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও আহত আয়েশার বান্ধবী সুমি জানান, শনিবার দুপুরে একই ইউনিয়নের বুড়া শিব এলাকার নুর নবীর ছেলে শাওন সদ্য তালাকপ্রাপ্ত স্ত্রী আয়েশা আক্তারকে কান্তজীউ রাসমেলায় বেড়ানো প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে বের হয় তারা। বেলা আড়াইটার দিকে পৌর শহরের সুইচ গেট সংলগ্ন শিশু পার্কে আয়েশা আক্তারের গলায় ধারালো ব্লেড মেরে পালানোর সময় তালাকপ্রাপ্ত স্বামী শাওনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আয়েশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আয়েশা আক্তারের ভাই আসাদুল ইসলাম জানান, একই ইউনিয়নের শাওনের সাথে আলোচনা সাপেক্ষে দেড় বছর পূর্বে বিবাহ হয় আয়েশার। কিন্তু পারিবারিক কলহ ও বনিবনা না হওয়ায় গত অক্টোবর/২৪ মাসের প্রথম দিকে ছাড়াছাড়ি হয় তাদের। এর জেরে ক্ষুব্ধ হয়ে আয়েশাকে ধারালো ব্লেডের দ্বারা হত্যার চেষ্টা চালায় শাওন।

দিনেদুপুরে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, শাওন পুলিশ হেফাজতে রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com