1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

বীরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের বীরগঞ্জে সশস্ত্র বাহিনী দিবসটি উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, প্রীতিভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২১ নভেম্বর’২০২৪ বেলা ১১টার দিকে বাংলাদেশ অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বীরগঞ্জ ও কাহারোল উপজেলা শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংস্থার সভাপতি অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: মাজেদুল ইসলামের সভাপতিত্ব করেন।
এ সময় সশস্ত্র বাহিনী থেকে অবসর প্রাপ্ত বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় শতাধিক সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া দেশের কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক সাবেক সেনা অফিসার মোঃ রশিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শামসুল আলম
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা গোলাম আজম কাজল, বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মঈন উদ্দিন, মুক্তিযোদ্ধা বশির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাসেদ, মোঃ আখতার হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগন স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

খুব সুন্দর ও মনোরম পরিবেশে সদ্য সংস্কার করা সংস্থার নিজস্ব ভবনে মধ্যাহ্ন ভোজের মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com