1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

বীরগঞ্জে দারুল হুদা হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায় বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে দারুল হুদা হাফিজিয়া কওমি এতিমখানা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় পৌর শহরের মাকড়াই দারুল হুদা হাফিজিয়া কওমি এতিমখানা মাদ্রাসার প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো: নাজমুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং সম্মানিত অভিভাবকদের মুবারাকবাদ জানিয়ে মাদ্রাসাটির উন্নয়নে সকলকে আন্তরিক সহযোগিতার আহবান জানান।

মুল আলোচকের বক্তব্যে মুহতামিম আলহাজ্ব মাওঃ মোঃ ওসমান গনি জিহাদী বলেন, মান উন্নয়ন এবং দ্বীনি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিঃরলস প্রচেষ্টা চালাচ্ছেন।

তিনি আশাবাদি আগামী বছর আরও বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি হবে, তাই অবকাঠামো উন্নয়নের দিকে সবাইকে নজর দেয়ার আহবান জানান।

আলোচনা শেষে মেধা তালিকায় প্রতি ক্লাশের ১ম থেকে ৫ম স্থান অধিকারী এবং শতভাগ উপস্থিতির জন্য কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সে সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রেজা এন্টারপ্রাইজ (বাজাজ শো-রুম)’র পরিচালক রেজা হোসেন, আব্দুর রাজ্জাক, আমিরুল বিশ্বাস, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ সবুজ, রনজিৎ সরকার রাজ, বিকাশ ঘোস, আঃ জলিল শেখ, নাজমুল ইসলাম মিলন, গোকুল চন্দ্র রায়, নাজমুল হোসেন এবং মাদ্রাসা কমিটির সদস্যসহ সম্মানিত অভিভাব এবং শিক্ষক কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com