1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

বীরগঞ্জে জাতীয়তাবাদী তারেক পরিষদের আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ জাতীয়তাবাদী তারেক পরিষদ উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে জাতীয়তাবাদী তারেক পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা হয়।
জাতীয়তাবাদী তারেক পরিষদ দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ বাবর আলী শাহ্ অনুষ্ঠান উদ্বোধন করেন।
জাতীয়তাবাদী তারেক পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ সোহরাওয়ার্দী হাসার (নয়ন) এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তারেক পরিষদ জেলা শাখার আহ্বায়ক মোঃ হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তারেক পরিষদ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়াসিম আকরাম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহিম প্রধান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান লব, পৌর বিএনপি’র সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবলু, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, বীরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোঃ সুজন আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল, সুজালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ দেলোওয়ার হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তারেক পরিষদের উপজেলা শাখার সকল যুগ্ম আহ্বায়কবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বীরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মিষ্টার আনিস ও নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ ইফতি।
বক্তাগণ বলেন, তারেক রহমানের নির্দেশ, চাঁদা মুক্ত বাংলাদেশ। চাঁদাবাজি দখলবাজি, কমিটি বাণিজ্য তারেক পরিষদে নিষিদ্ধ। আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশ পরিচালনার সুযোগ পেতে চাইলে নিজেকে গড়ে তুলতে হবে। আমাদের কে মানুষের আস্থা অর্জন করতে হবে তাহলে বিএনপি মানুষের আস্থা হবে। আগামীতে বীরগঞ্জের জননেতা আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলুকে (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি করতে সকলকে ঐক্যবদ্ধ হিসেবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com