1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বীরগঞ্জের টিএমএসএস হাসপাতালে নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান 

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালে ২০২৩-২৪ইং ৪র্থ ব্যাচ ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ২৯জানুয়ারি উপজেলার করিমপুর টিএমএসএস টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতাল চত্বরে করিমপুর টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট (টিএনআই) এর আয়োজনে এ অনুষ্ঠান হয়।

করিমপুর টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোছাঃ খালেদা আকতার কল্পনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক সহকারী পরিচালক ও রেজিস্টার মেডিসিন এবং তত্ত¡াবধায়ক অত্র হাসপাতালের টিএফজেডএইচ ডাঃ মোঃ নজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টিএমএসএস বাংলাদেশ এর উপ-নির্বাহী পরিচালক-২ রোটা. ডাঃ মোঃ মতিউর রহমান, দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ কহিনুর বেগম, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারী কলেজের ইন্সট্রাক্টর ইনচার্জ মোছাঃ ছেলিনা আক্তার বানু, ডোনার এর প্রতিনিধি প্রভাষক মোঃ মহসীন আলম শামীম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর, মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী, নিজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, বগুড়া নার্সিং কলেজের অধ্যক্ষ রীতা রানী পাল, স্বাস্থ্য সেক্টর টিএমএসএস নার্সিং কলেজ ও ইনস্টিটিউট এর উপদেষ্টা রাবেয়া বেগমসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, নার্সিং ইনস্টিটিউটের জন্য খুব শীঘ্রই আমরা নতুন ভবন নির্মাণ কাজ করবো এবং আগামীতে আলাদা ক্যাম্পাস তৈরি করবো। তোমার মেধা কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে।  রোগীদের সংস্পর্শে নার্সরাই থাকে, তাই খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com