1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না। নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা, আহত একজন। দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ইরানে স্থল হামলা হলে আমিরাত ‘শত্রু’—তছনছ করার হুঁশিয়ারি তেহরানের ১৩ দিনের বিরতি শেষে আবারও সরব জাতীয় সংসদ—রাষ্ট্রপতির ভাষণের ওপর শুরু আলোচনা

বিসিবির প্রেসিডেন্ট প্রসঙ্গে সাকিবের বক্তব্যে ভাইরাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের মন্ত্রী হবার পর এখন ক্রিকেটাঙ্গনে আলোচনার তুঙ্গে- কে হচ্ছেন বিসিবির পরবর্তী সভাপতি। শুক্রবার (১২ জানুয়ারি) পর্যন্ত মাশরাফি ও সাকিবের নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল। কিন্তু এদিন পাপন সাফ জানিয়ে দেন, সহসাই বিসিবির সভাপতি হতে পারছেন না মাশরাফি ও সাকিবরা। এর জন্য কিছু নিয়মের বাধ্যবাধকতা আছে।

এদিকে, বিসিবির সভাপতি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই সাকিবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে সাকিবকে বলতে শোনা যায়, বিসিবি সভাপতি হলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা সভাপতি হবেন তিনি।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি দল বাংলা টাইগার্সের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড দেয়া হয়। সেখানে দেখা যায়, একটি সাক্ষাৎকারে সাকিব এমন দাবি করছেন। একইসঙ্গে ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপন এবং সাবেক সভাপতি আ হ ম মোস্তাফা কামালের অবদান নিয়েও কথা বলেন তিনি।

আবুধাবিভিত্তিক ফ্র্যাঞ্জাইজি লিগ বাংলা টাইগার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বোর্ড সভাপতি হলে কেমন করবেন- এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, যদি সুযোগ আসে আমি কখনো মিস করবো না। আমি বিশ্বাস করি, যখন আমি যাবো বাংলাদেশের ইতিহাসে সেরা সভাপতি হবো। এটা আমার বিশ্বাস। পারি, না পারি- এটা পরের কথা। আমার যদি সেরা হওয়ার চিন্তাই না থাকে, তাহলে আমি সেরা কাজটা কীভাবে করবো। কাউকে ছোট করে না।

যদি আসি, ইনশাআল্লাহ অনেক কাজ করতে পারবো। এটা আমি অনুভব করি। এখন আসলে সময়ই বলে দেবে। এখন মনে হচ্ছে অনেক কিছুই করতে পারবো। তখন দেখা যাচ্ছে আসলেই করতে পারলাম না। এরকমও হতে পারে। কিন্তু ওই বিশ্বাসটা আমার আছে।

সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন ও আ হ ম মোস্তাফা কামালকে কোন জায়গায় রাখবেন- এমন প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাকিব বলেন, পাপন ভাই আছেন, তার আগে আমাদের কামাল ভাই ছিলেন। তারা অসাধারণ কাজ করেছেন। তা না হলে ক্রিকেটের কিন্তু এত উন্নতিও হতো না। আজকে আমরা অনেক সমালোচনা করতে পারি।

কিন্তু তাদের অবদান ছিল বলে আমরা এতদূর আসতে পেরেছি। আপনি বলতে পারেন, আরও বেশি করতে পারতো। সম্ভবত পারতো, সম্ভবত পারতো না। কেবল তাদের অবস্থানে গেলেই আপনি বুঝতে পারবেন, আসলে সম্ভব ছিল, কি ছিল না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com