1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক নির্বাচিত হওয়ার পুতুল’কে সাদ এরশাদ এমপি’র শুভেচ্ছা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ বার দেখা হয়েছে

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ‘সায়মা ওয়াজেদ পুতুল’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ও রংপুর-৩ (সদর-সিটি) আসনের সংসদ সদস্য, পল্লীবন্ধু এরশাদ ও পল্লীমাতা রওশন এরশাদ পুত্র,- রাহ্গির আল মাহি সাদ এরশাদ।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় সায়মা ওয়াজেদ পুতুলে’র গৌরবময় ও অবিস্মরণীয় এ সাফল্যে তাকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে সাদ এরশাদ এমপি বলেন,‘সায়মা ওয়াজেদ পুতুল’ সারা বিশ্বের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়ে তিনি বিশ্ব দরবারে আরেকবার বাঙালি জাতিকে অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছেন।’

অভিনন্দন বার্তায় সাদ এরশাদ এমপি বলেন, সায়মা ওয়াজেদ পুতুল আজ তারুণ্যের অনুকরণীয় আদর্শ ও স্বপ্নজয়ের উজ্জ্বল প্রতীক হিসেবে এ-দেশের তারুণ্যকে এগিয়ে নিয়ে যাবে একটি সুখি এবং সমৃদ্ধিশালী দেশ গড়ার লক্ষ্যে। তিনি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com