1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী অধিনায়ক সাকিব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বে বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী অধিনায়ক ভারতের রোহিত শর্মা এবং দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

শীর্ষ আট দলের অধিনায়কদের সম্পদের হিসাব প্রকাশ করেছে সিএ নলেজ এবং ক্রিকফ্যান। সেখানেই এ তথ্য উঠে এসেছে। সিএ নলেজ নামের ওই সংস্থা সেলিব্রেটিদের সম্পদের হিসাব নিয়ে গবেষণা এবং তথ্য সংগ্রহ করে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, আয়ের তালিকায় শীর্ষে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২৪৩ কোটি টাকা। এছাড়া বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানের সম্পদের পরিমাণ ২২২ কোটি টাকা। খেলাধুলা থেকে বিপুল পরিমাণ আয় করেন তিনি। এর বাইরে তিনি ১২টির অধিক কোম্পানির শুভেচ্ছাদূত। এছাড়া নিজের প্রতিষ্ঠিত কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়েছে তার।

তৃতীয় স্থানে আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার সম্পদের পরিমাণ ১০১ কোটি টাকা। ৮১ কোটি টাকা নিয়ে চার নম্বরে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৬৫ কোটি টাকা নিয়ে পাঁচে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর আছেন যথাক্রমে- দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (৫০ কোটি), পাকিস্তান অধিনায়ক বাবর আজম (৪০ কোটি) এবং আফগান অধিনায়ক মোহাম্মদ নবি (১২ কোটি টাকা)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com