1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন

বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় সরকার: মঈন খান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকার দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শনিবার রাজধানীর ধানমণ্ডিতে সদ্য কারামুক্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে দেখতে তার বাসায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি।

মঈন খান বলেন, সরকার শুধু বিরোধী দলের উপর নির্যাতন করছে না, তারা এদেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। কিন্তু বিরোধী দলকে জুলুম-নির্যাতন করে এদেশ থেকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে না। আর গায়ের জোরে সরকারের থেকে দেশ শাসন করছে। এটা তো কোন স্বাভাবিক দেশের বেলায় এধরণের পরিস্থিতি হতে পারে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা তো কোন কথা নয়। বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়েই ফেলতো তাহলে সরকারের কাছ থেকে প্রতিদিন কেনো হুমকি পাচ্ছি? বিএনপির যদি কোন শক্তি নাই থাকে তাহলে আওয়ামী লীগ নিশ্চিন্তে তাদের যে ৭ই জানুয়ারির ভুয়া নির্বাচনের মধ্যে দিয়ে যে ক্ষমতা দখল করেছে, সেই ক্ষমতা তো তাদের এখন উপভোগ করা উচিত। কিন্তু তারা সবকিছু লুটপাট করছে এবং বিদেশে টাকা পাচার করছে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বিএনপি জনগণের শক্তিতে রাজনীতি করে। বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। বিএনপির শক্তি বন্দুকের গুলি দিয়ে প্রকাশ করতে হয় না।

কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। কারণ জনগণই সকল ক্ষমতায় উৎস। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন মঈন খান।

এরপর সদ্য কারামুক্ত যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবের বাসায় নিয়ে তার সঙ্গে দেখা করেন মঈন খান। এসময় সাইফুল আলম নিরবের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com