1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা

বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করবেন না কাজী সালাহউদ্দিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রথমবারের মত সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা নিয়ে আগামীকাল বুধবার দেশে ফিরছে জাতীয় নারী দল। সারা দেশ চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করে নিতে প্রস্তুত। তবে মেয়েদের বরণ করতে কাল বিমানবন্দরে যাচ্ছেন না বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।

মঙ্গলবার বাফুফে কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তিনি নিজেই এ তথ্যটি জানিয়েছেন।

তিনি বলেন, কাল (বুধবার) এয়ারপোর্টে যাবে বাফুফের নির্বাহী কমিটি, ক্রীড়া প্রতিমন্ত্রী উনারা যাবেন দলকে রিসিভ করতে। আরো অনেকেই যাবে। আমি দলকে রিসিভ করব এখানে (বাফুফে কার্যালয়)। কেন আমি সেখানে (বিমানবন্দরে) রিসিভ করব না, সেটা বলি। আমার খুব ইচ্ছা ছিল সেখানে যাওয়ার, চ্যাম্পিয়ন হয়ে কাপ নিয়ে আসছে প্রথমবার।

বিমানবন্দরে না যাওয়ার কারণ জানিয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি যদি ওখানে যাই, তাহলে আপনারা (সাংবাদিক) আমাকে নানা প্রশ্ন করবেন। তাতে হবে কি, আমাদের মেয়েরা যে লাইমলাইট পেত, সেটা ভাগ হয়ে যাবে। এটা মেয়েদের দিন। এটা প্রেসিডেন্টেরও দিন না, সেক্রেটারিরও দিন না, ভাইস প্রেসিডেন্টেরও দিন না। এটা মেয়েদের দিন। আমি চাই মেয়েরা এক্সক্লুসিভলি আপনাদের (মিডিয়া) আদরটা পায়, মিডিয়া কাভারেজটা পায়। ’

দেশে ফিরে ছাদখোলা বাসেই শহর ভ্রমণ করবেন চ্যাম্পিয়নরা। তাদের দেয়া হবে সংবর্ধনাও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com