1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বিপিএলে ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক কত?

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক করেছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। যেখানে দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরির জন্য থাকছে ৮০ লাখ টাকা। আর বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরি পাবে ৮০ হাজার ডলার।

আজ সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এমনটি জানান।

আসছে আসরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিন ভেন্যুতে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। ৭ ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কিনতে হবে। তবে সরাসরি চুক্তিতে একজন ক্রিকেটার দলে অন্তর্ভূক্ত করা যাবে।

বাংলাদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ও সর্বনিম্ন ‘জি’। ক্যাটাগরির ক্রমানুসারে ড্রাফটে ‘এ’ গ্রেড ৮০ লাখ, ‘বি’ গ্রেড ৫০ লাখ, ‘সি’ গ্রেড ৩০ লাখ, ‘ডি’ গ্রেড ২০ লাখ, ‘ই’ গ্রেড ১৫ লাখ, ‘এফ’ গ্রেড ১০ লাখ, ‘জি’ গ্রেডের খেলোয়াড়ের মূল্য থাকবে ৫ লাখ টাকা।

বিদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার মার্কিন ডলার।

এর আগে গতকাল আগামী ৩ আসরের জন্য ৭টি প্রতিষ্ঠানকে মনোনীয়ত করেছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রাম ও কুমিল্লা দলের স্বত্ব পাবে তারা। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোকে মালিকানা চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পূর্ণ করতে আহ্বান করা হয়েছে। তাদের আগামী ২ সপ্তাহের মধ্যে গ্যারান্টি মানি (প্রায় ১০ কোটি) জমা দিয়ে নিজেদের ফ্র‍্যাঞ্চাইজি নিশ্চিত করতে হবে।

খুলনা দলের জন্য মনোনীত হয়েছে মাইন্ডট্রি লিমিটেড, বরিশালের জন্য ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড, সিলেটের ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড, ঢাকা দলের জন্য প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড, রংপুরের জন্য বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস লিমিটেড, চট্টগ্রামের ডেল্টা স্পোর্টস লিমিটেড ও কুমিল্লার জন্য কুমিল্লা লেজেন্ডস লিমিটেড।

বিসিবি আগামী ৫ জানুয়ারি থেকে পরবর্তী বিপিএল শুরুর সম্ভাব্য সময় ঠিক করে রেখেছে। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। প্রথমবারের মতো টানা আসরের সম্ভাব্য সময়ও নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালের আসর হবে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালের আসর ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com