1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

বিদেশি অনুদান গ্রহণ: ইমরান খান কী নিষিদ্ধ হতে পারেন?

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বিদেশ থেকে বেআইনি অর্থ গ্রহণ করেছে বলে রায় দিয়েছে। মঙ্গলবার রায়ে নির্বাচন কমিশন জানায়, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া থেকে মিলিয়ন মিলিয়ন ডলার এনেছে ইমরান খানের দল।

ইসিপির রায়ে আরও বলা হয়, পিটিআই অন্তত ৩৪টি বিদেশি সংস্থা কিংবা ব্যক্তির থেকে অর্থ নিয়েছে এবং কমিশনের কাছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ভুয়া হলফনামা দিয়েছে। এছাড়া তারা ১৩টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য গোপনও করেছে।

সিএনএনের এক খবরে বলা হয়েছে, বিদেশ থেকে অবৈধ অনুদান গ্রহণের মামলা দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে জনপ্রিয় হয়ে ওঠা দলটি এবার নিষিদ্ধ হতে পারে। রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন ইমরান খানও।

তবে পিটিআই দাবি করছে, প্রবাসী পাকিস্তানিদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, যা কোনোভাবেই বেআইনি নয়।

এ প্রসঙ্গে আইন বিশেষজ্ঞ ওসামা মালিক বলেন, পাকিস্তান সরকার এখন পিটিআই-কে বিদেশি অর্থে চলা রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করতে পারে। তবে তাদের সুপ্রিম কোর্টের কাছে বিষয়টি পাঠাতে হবে। সর্বোচ্চ আদালত ১৫ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মালিক জানিয়েছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে পিটিআই চাইলে আদালতে যেতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, ইমরান খানের জন্য এ বিষয়টি বড় সমস্যা হয়ে উঠতে যাচ্ছে। বিশ্ব বাজারে পণ্যের দাম বৃদ্ধির কারণে খাদের কিনারায় দাঁড়িয়ে পাক অর্থনীতি। এমন অবস্থায় সরকারও চাপে আছে। তবে শাহবাজ শরিফ সরকারের হাতে নতুন অস্ত্র তুলে দিল নির্বাচন কমিশন। এটি ঠিকভাবে কাজে লাগাতে পারলে পরবর্তী নির্বাচনে ক্ষমতাসীনদের জন্য সুফল বয়ে আনতে পারে। সিএনএন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com