1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের জুলাই মঞ্চের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল

বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই: রিজভী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই আমাদের আন্দোলন। এই আন্দোলন আদর্শের, জনগণের ন্যায়সঙ্গত এবং বিবেকবান মানুষের বেড়ে ওঠার বিকশিত হওয়ার আন্দোলন। এই আন্দোলনে যারা সমর্থন দেবে তারা গণতান্ত্রিক আন্দোলনে সারথী হিসেবে থাকবেন।

তিনি বলেন, দেশে ফের একতরফা নির্বাচনের পাঁয়তারা চলছে। আওয়ামী দলদাস নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখতে অভিনব এক মিশনে নেমেছে শেখ হাসিনা।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার নির্দেশে সামাজিক বেষ্টনীর প্রকল্পের আওতায় কার্ডের মাধ্যমে সুবিধাভোগী প্রায় ২ কোটি মানুষকে টার্গেট করা হয়েছে। তারা ভোট কেন্দ্রে না গেলে কার্ড বাতিলের হুমকি দেওয়া হচ্ছে। মূলত, সরকার ভোটকেন্দ্রে সন্তোষজনক ভোটার উপস্থিতি বড় আকারে বিদেশিদের দেখানোর জন্যই এই ভয়াবহ কূটকৌশল নিয়েছে।

সংসদ অধিবেশন নিয়ে রিজভী বলেন, ২ নভেম্বর ভোট ডাকাতির জাতীয় সংসদের অধিবেশন সমাপ্তি ঘটেছে। পাঁচ বছর ধরে তারা সংসদে দাঁড়িয়ে কেবল জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে মিথ্যাচার করেছে। সংসদকে আওয়ামী দলীয় আড্ডাবাজির আখড়ায় পরিণত করা হয়েছে। তারা সাধারণ জনগণের জন্য কল্যাণকর কিছুই করেনি।

এ সময় রোববার ভোর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ সরকারের কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে পালন করতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আহ্বান জানিয়েছেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ২৯২ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে এবং মিথ্যা বানোয়াট মামলায় মোট এক হাজার ৪৫ জনের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com