1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

বিগত সরকার শুধু অবৈধ সরকার নয় মাদকেরও সরকার ছিলো: এ্যানি চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা শুধু অবৈধ সরকারই নয়, মাদকেরও সরকার ছিলো। মাদক দিয়ে পাশ্ববর্তী দেশ ভারত ও আওয়ামীলীগ এজেন্সি নিয়ে এদেশকে ধ্বংস করতে চেয়েছে। ক্রীড়াঙ্গনকে জমজমাট করলে মাদক কাউকে স্পর্ষ করতে পারবে না। রবিবার বিকেলে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে তাঁত, বস্ত্র, দেশীয় শিল্প ও পণ্য মেলা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ সভানেত্রী পালিয়ে গেছে। কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। আইন কেউ হাতে না নিয়ে আইনের মাধ্যমে এসব দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামীতে মেধার ভিত্তিতে চাকুরি হবে, তদবিরে নয়। এদেশের গণতন্ত্রের ভীত শক্তিশালী করতে হবে। এতে করে দেশ এগিয়ে যাবে। এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হবে। এটি আমাদের স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, জেলা শিল্পকলা একাডেমী, জেলা স্টেডিয়াম ও ফুটবলের ব্যাপক উন্নয়ন করতে হবে।

লক্ষ্মীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে মেলায় বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের সাবেক পৌর মেয়র সাহাবুদ্দিন সাবু।

পরে মিষ্টি মুখ করে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com