1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক

বিএনপি পাকিস্তানের দালাল পার্টি : সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপিকে পাকিস্তানের দালাল পার্টি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদের প্রতিরোধ করতে হবে। তারা কেন গণহত্যা দিবস পালন করতে চায় না। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না বলেই তারা কোনো কর্মসূচি রাখেনি। এ দিবসটির প্রতি তাদের আবেগ ও অনুভূতি নেই।

আজ শনিবার (২৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের সব অপশক্তির মুখপাত্র আখ্যায়িত করে তিনি বলেন, সব অপশক্তির মুখপাত্র তিনি। তার বিরুদ্ধে কথা বলব না। তিনি প্রতিদিনই আমাদের টার্গেট করে। তাকে কিছু বললে আপনাদের গায়ে জ্বালা ধরে কেন?

তিনি বলেন, পাকিস্তান আমলে ভালো ছিলাম- যারা বলে তারা পাকিস্তানের সেবাদাস ও দালাল। তাদের প্রতিহত করতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। বিএনপিকে পরাভূত ও পরাজিত করার শপথ নিতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com