1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

বিএনপি নেতা দুলু জামিনে কারামুক্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নাশকতার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামিনে কারামুক্ত হয়েছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় কারামুক্ত হন তিনি।

দুলু জানান, বাসায় ফিরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবেন তিনি।

ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা দুলু কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। মুক্ত হওয়ার আগ পর্যন্ত ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এর আগে, গত সোমবার রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রাখেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন। চেম্বার আদালতে দুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তার আগে নাশকতার একটি মামলায় গত রোববার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও মো. খায়রুল আলমের বেঞ্চ দুলুকে জামিন দেয়। পরে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

পুলিশের ওপর হামলার অভিযোগে বাড্ডা থানায় করা মামলায় গত ১৮ অক্টোবর দুলুকে কারাগারে পাঠানো হয়। আগের দিন ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে দুলুকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com