1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদায়ের প্রহরে ড. মুহাম্মাদ ইউনূস: ‘দেশকে সচল করাই ছিল সবচেয়ে কঠিন দায়িত্ব’ কেন্দুয়া-আটপাড়াবাসীর দাবি হিলালীকে মন্ত্রী করার দাবি সংসদীয় দলের সভা : নেতৃত্বে তারেক রহমান, নতুন অধ্যায়ের সূচনা ঐক্যের রাজনীতিতে নতুন বার্তা: চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের বৈঠক ফেনীতে এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের শুভ উদ্বোধন দাউদকান্দিতে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অভিজ্ঞতার পরম্পরা থেকে রাষ্ট্রনায়কের সম্ভাবনা কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত ডেলিভারিংলাভস’ ইভেন্টের মাধ্যমে চেরির ভালোবাসা দিবস উদযাপন

বিএনপি নেতা টুকু-আমানের সাজা বহাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন।

কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ঐ বছর ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন।

২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেন।

ঐ রায়ের বিরুদ্ধে টুকু আপিল করলে ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের ঐ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের এই রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন টুকু। পরে ঐ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

অন্যদিকে গত ১৪ মে দুর্নীতির মামলায় বিএনপির নেতা আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের খালাসের রায় বাতিল করে হাইকোর্টে আপিলের পুনঃশুনানি শেষ হয়।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। ঐ বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছরের ও সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন।

২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট সেই আপিল মঞ্জুর করে তাদের খালাস দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ সে রায় বাতিল করে হাইকোর্টকে মামলাটির আপিল পুনঃশুনানির নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com