1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

বিএনপি থেকে বহিষ্কারের পর যা বললেন সাক্কু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৯৯ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার (১৯ মে) রাতে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে। এর আগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র থেকে প্রার্থী হওয়ায় সাক্কুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিএনপি।

২০১১ সালেও বিএনপি কুসিক নির্বাচন বর্জন করলে সাক্কু দল থেকে পদত্যাগ ভোটে অংশ নেন। তখনও একই অভিযোগে তাকে বহিষ্কার করেছিল বিএনপি। এরপর স্বতন্ত্র থেকে নির্বাচন করে মেয়র পদে জয়লাভ করলে ফের তাকে দলীয় পদে পুনর্বহাল করা হয়। এবারও দল নির্বাচনে অংশ না নেওয়ায় আগেভাগেই পদত্যাগ করেন কুসিকের দুইবারের নগরপিতা।

সাক্কু বলেন, ‘আমি দলকে বিব্রত না করার জন্যই স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। এরপরও দল আমার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিলে আমি আর কী বলবো? আমি গত ৪২ বছর ধরে বিএনপির রাজনীতি করি। বিএনপি আমার রক্তে মিশে আছে। দল যেই সিদ্ধান্তই নিক, আমি বিএনপিকে ছাড়ব না। আমি আমৃত্যু বিএনপির সঙ্গে থাকব। কারণ বিএনপির আমার শেষ ঠিকানা। ’

পদত্যাগপত্র জমা দেওয়া প্রসঙ্গে মনিরুল হক সাক্কু বলেন, ‘বৃহস্পতিবার আমার মনোনয়নপত্র বৈধ ষোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাধারণ সম্পাদকের থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্রটি কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর হাতে পোঁছানো হয়েছে। ’

মনিরুল হক সাক্কু ২০১১ সালে স্বতন্ত্র থেকে এবং ২০১৭ সালে বিএনপির টিকিটে নির্বাচনে অংশ নিয়ে দুইবারই মেয়র পদে জয়লাভ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com