1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

বিএনপি-জামায়াত নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় : ইঞ্জি. আবদুস সবুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, ‘উন্নয়ন ও গণতন্ত্রের চলমান ধারা ব্যাহত করতে চায় বিএনপি জামায়াত। দেশের জনগণের কাছে না গিয়ে বিদেশীদের দ্বারে দ্বারে ঘুরছে দলের নেতারা৷ ওনারা (বিএনপি-জামায়াত) বুঝে গেছে সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যাবে না। নিশ্চিত পরাজয় জেনেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি-জামায়াত।’

শুক্রবার (১৮ আগস্ট) কুমিল্লার দাউদকান্দিতে জুম্মার নামাজ আদায়কালে এবং বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে গণসংযোগকালে এসব কথা বলেন ইঞ্জি. মো. আবদুস সবুর।

  1. ইঞ্জিনিয়ার সবুর বলেন, ‘এদেশে বিভিন্ সরকার ক্ষমতায় ছিল। মুখে মুখে ইসলামের কথা বললেও একমাত্র জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারই ইসলামের জন্য অভূতপূর্ব উন্নয়ন করেছেন। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ বাস্তবায়ন করেছেন। এগুলোর অধিকাংশই উদ্বোধন হয়ে গেছে।’

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, ‘ “নৌকা” উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক। আগামী নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে টানা চতুর্থ বারের মতো ক্ষমতায় আনতে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য কাজ করবো৷’

জনসংযোগে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, স্বেচ্ছাসেবক লীগের উপজেলা আহবায়ক শাহজান খন্দকার, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ-আলম, সাধারণ সম্পাদক মহসিন খান, পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদল, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রাজিব, গোয়ালমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম হাসান, সাধারণ সম্পাদক জাকির মুন্সীসহ উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com