1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বিদ্যুৎ মিটারে মাসিক চার্জ থাকছে না।

বিএনপি-জামায়াতের দখলে বগুড়া-ঢাকা-রংপুর মহাসড়ক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি-জামায়াতের দখলে বগুড়া-ঢাকা-রংপুর মহাসড়ক। সকাল ৭টা থেকে মাটিডালি বিমান মোড় এলাকায় বিএনপির কয়েক’শ নেতাকর্মী মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় পুরো রাস্তায় কোনো ধরনের দূরপাল্লার বাস-ট্রাক যাতায়াত করতে দেখা যায়নি। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে সেখানে অবস্থান করছেন অন্যান্য নেতাকর্মীরা।

অপরদিকে শহরতলী এলাকা চারমাথা, তিনমাথা, সাবগ্রাম, বাঘোপাড়া, এরুলিয়া এলাকায় জামায়াতের নেতৃত্বে রাস্তায় অবস্থান করছেন নেতাকর্মীরা। তারাও সকাল থেকে অবরোধ জোরদার করার জন্য অবস্থান করছেন। পুলিশ এবং অবরোধকারীরা পাশাপাশি অবস্থানে করছেন। পুলিশ, বিজিবির স্পেশাল টিম সড়কগুলোতে টহল দিলেও কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

এদিকে মহাসড়ক যান চলাচল শূন্য হওয়ায় শতশত মানুষ পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। নারী, শিশু এবং বয়স্ক মানুষ খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছে না।

বগুড়ার দুই পাশ দিয়ে বয়ে যাওয়া মহাসড়ক বনানী ও মাটিডালি এলাকায় এখনো অবস্থান করছেন অবরোধকারীরা। তারা লাঠি হাতে বিক্ষোভ প্রদর্শন করছেন। ফলে দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

তবে অ্যাম্বুলেন্স ও ওষুধ পরিবহনকারী যানবাহন ছেড়ে দেয়া হচ্ছে। এছাড়া মোটরসাইকেল এবং সাইকেল আরোহীরা ওই স্থান দুটিতে পৌঁছালে তাদের যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে যেতে বাধ্য করা হচ্ছে।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ করা হচ্ছে। তবে কেউ বাধা দিতে এলে আমরা প্রতিহত করব।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, এই সরকার লুট করে ধ্বংস করে দিয়েছে দেশটাকে। এর থেকে এ দেশের মানুষ মুক্তি চায়। সেই কারণে তিনদিনের অবরোধ দেয়া হয়েছে আমরা জনগণকে বলতে চাই, এই তিনদিন আপনারা একটু কষ্ট করুন। এই কষ্টের মধ্য দিয়ে বাংলাদেশে সুফল বয়ে আনবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com