1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

বিএনপি-জামায়াতের ১১তম দফায় টানা ৩৬ ঘণ্টার অবরোধ শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ একদফা দাবিতে বিএনপি এবং জামায়াতে ইসলামীসহ বিরোধী বিভিন্ন দল ও জোটের ১১তম দফার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ মঙ্গলবার । ৩৬ ঘণ্টার অবরোধ মঙ্গলবার ভোরে শুরু হয়ে তা আগামীকাল বুধবার সন্ধ্যায় ৬টা পর্যন্ত চলবে।

১১তম ধাপের বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে আগের রাতে রাজধানীসহ সারাদেশে মিছিল করেছে বিরোধী দলের নেতাকর্মীরা। রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মশাল মিছিল হয়েছে। মিছিলটি নাইটএঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের কাছাকাছি ভাসানি ভবনের সামনে গেলে মশাল মিছিলে হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

পুলিশের হামলা ও লাঠি পেটায় ২০ জনের মতো নেতা-কর্মী আহত ও বেশ কয়েকজনের হাত, পা ও আঙ্গুল ভেঙ্গে গেছে এবং বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের হামলা থেকে নেতাকর্মীরা রিজভীকে নিরাপদে সরিয়ে নেন। অল্পের জন্য রক্ষা পান রিজভী। এ সময় উপস্থিত ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কথা জানিয়েছেন।

এদিকে গতকাল সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করে বলেন, ‘কেউ যাতে টু-শব্দও না করতে পারে সেজন্য কারাগারের ভেতরে-বাইরে চলছে বিরোধী দলের সক্রিয় নেতা-কর্মীদের নানাবিধ অমানবিক আচরণ। কারাবন্দিদের নির্যাতন করা হচ্ছে অবর্ণনীয় পৈশাচিক কায়দায় বন্দিদের চিকিৎসা না দিয়ে হত্যা করা হচ্ছে। অসুস্থ বন্দিদের হাত-পায়ে শিকল পরিয়ে কারা হাসপাতালে ফেলে রাখা হচ্ছে।’

তিনি বলেন, ‘কারাগারে দমবন্ধ করা সেলে দিনরাত লকআপে রেখে গরু-ছাগলের খাবারের জন্য প্রযোজ্য অতি নিম্নমানের খাবার দিয়ে অসুস্থ বানিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। মৃত্যুর দেশের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়ানোর জন্য গল্প সাজিয়ে মিথ্যাচার করছে।’

তিনি বলেন, দেশের ৬৮টি কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৪৩ হাজারের কম হলেও সেখানে দেশের গণমাধ্যমের হিসেবে প্রায় ৮৮ হাজার বন্দি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অবৈধ দখলদার সরকার তাদের দখলদারিত্ব ধরে রাখার জন্য পুরো দেশকে নরকপুরিতে পরিণত করেছে। ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নেই।সরকারের প্রতিপক্ষদের জীবন রাষ্ট্রীয় নজরদারি বন্দুকের নলের নিচে বন্দী। দুর্বিনীত দুঃশাসনের করাল গ্রাসে দেশবাসী অজানা আশঙ্কায় আতঙ্কে দিনাতিপাত করছে।’

২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় ৪ দিনের হরতাল এবং ১০ দফায় ১৯ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে পালন করে যাচ্ছে বিরোধী দলগুলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com