1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বিএনপি ক্ষমতায় গেলে দেশে শান্তি ফিরিয়ে আনা হবে: ড. খন্দকার মারুফ হোসেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম দিপু : বিএনপি ক্ষমতায় গেলে সুশাসনের মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

দাউদকান্দি উপজেলার বিএনপির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই দেশকে আওয়ামী লীগ ও খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে। ঘুম, খুন, লুট, মাদক ও হাজার হাজার কোটি টাকা লুট করে দেশকে ধ্বংসস্তুপে রুপ দিয়েছে। আমি বলতে চাই, বিএনপি ক্ষমতায় গেলে দাউদকান্দি সহ আমাদের নির্বাচনী এলাকায় মাদক,চাঁদাবাজ, মাদক, সকল অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডের অবসান ঘটিয়ে একটি শান্তির জনপদ তৈরি করা হবে।

বুধবার( ৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপির উপজেলা কার্যালয়ে আগামী ৮ ফেব্রুয়ারি দাউদকান্দি হাই স্কুল মাঠে আওয়ামী নৈরাজ্য ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের বিচারের দাবিতে বিশাল জনসভা উপলক্ষে এ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে ড. খন্দকার মারুফ হোসেন স্থানীয় ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্য রাখেন— এতে তিনি বলেন, দাউদকান্দিতে আওয়ামী দুঃশাসনের আমলে দাউদকান্দিতে তাদের দলীয় অন্তর্ঘাতে ১১ টি হত্যাকান্ড সংঘটিত হয়েছিল। এখনও এর একটি হত্যারও বিচার হয়নি। চাঁদাবাজি, লুট ও সন্ত্রাসীর অভায়ারণ্যে পরিণত করেছিল। এই দলটির শীর্ষ নেতারা তাদের দলীয় নেতাকর্মীদের বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা আবার নতুন করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। তাদের এই কর্মসূচি জনগণ প্রত্যাখান করবে। আমরা শক্ত হাতে প্রতিহত করে আওয়ামী নৈরাজ্যের জবাব দিব।

সভায় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া,
পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব কাউসার আলম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক মোস্তাক সরকার,সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দিন মোল্লা, বিআরডিবি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, পৌর জাসাস আহ্বায়ক মোল্লা সোহেলসহ আরও অনেকে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com