1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় এলে রক্ত বন্যায় ভাসাবে দেশ: কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির হাতে শ্রমিক হত্যার রক্ত। তারা ক্ষমতায় আসতে পারলে দেশকে রক্তের বন্যায় ভাসাবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার (১ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, আওয়ামী লীগ শ্রমিক বান্ধব সরকার। এই সরকারের আমলেই গার্মেন্টস শ্রমিকদের বেসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের শক্তি নেই। কারণ, জনগণ তাদের সাথে নেই। দেশের মানুষ রিমোট কন্ট্রোল নেতাকে মেনে নেবে না। দেশের উন্নয়ন পাকিস্তান দেখতে পেলেও বিএনপি দেখতে পায় না। তারা শুধু বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করে। এসময় বিএনপিকে আন্দোলন করতে রাজপথে আসার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ভেতরে মিল নেই, একে অন্যকে সরকারের এজেন্ট বলে। তাদের ভাঙন আওয়ামী লীগ চায় না। তারা নিজেরাই নিজেদের ভাঙনের কারণ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com