1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

বিএনপি উপজেলা নির্বাচনে না এসে কর্মসূচি দিলে পালাতে হবে : ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি উপজেলা নির্বাচনে না এসে ২৮ অক্টোবরের মতো কোনো কর্মসূচি দিলে এবারও পালাতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি না এসে যে ভুল করেছে, বিএনপিকে উপজেলা নির্বাচনে না আসলে জাতীয় নির্বাচনের মতো সেই ভুলের খেসারত দিতে হবে।

সোমবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের রাজাপুরে নিজ বাড়িতে মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙ্গালী ভোজ শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কা ছিল। এর বাইরে যারা স্বতন্ত্র করতে চেয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনার ডাকে আপামর বাঙালি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে। উপজেলা নির্বাচনেও জাতীয় নির্বাচন থেকে বেশি মানুষ অংশগ্রহণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-৬ আসনের সাংসদ মোহাম্মদ আলী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সাবেক সংসদ সদস্য আয়েশা আলী, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল প্রমুখ।

এর আগে দুপুরে সড়ক মন্ত্রী মায়ের কবর জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com